পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের র্যালিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন।
দুই পক্ষের সংঘর্ষ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঘইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ফুটবল মাঠে বিভিন্ন ধরণের রেকর্ডের সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। তবে এবার একটি হতাশাজনক ঘটনার সাক্ষী হয়েছে গিনির ফুটবল দর্শকরা। দেশটির ফুটবল ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০০ জন সমর্থকের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে আড্ডা দিতে নিষেধ করায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জের নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
জামালপুর জেলা কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এতে জেলারসহ আহত হয়েছেন ১৮ জন।
রাজশাহী মহানগরীতে মাদক বিক্রির টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে ছুরিকাঘাতে সাব্বির আহম্মেদ (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়া (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আল আমিন (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে প্রায় ৩০টি দোকান ভাঙচুর করা হয়।