দুই পক্ষের সংঘর্ষ

আড্ডা দিতে নিষেধ করায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

আড্ডা দিতে নিষেধ করায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে আড্ডা দিতে নিষেধ করায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২০

চাঁদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২০

চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আল আমিন (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে প্রায় ৩০টি দোকান ভাঙচুর করা হয়।