ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় দুবৃর্ত্তদের ওপর ফাঁকা গুলি ছুড়ে পাচারের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে বিজিবি।
দুর্বৃত্ত
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর হাজী মুহাসীন রোডে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাতক্ষীরার জেলার আমুলিয়া রাজাপুরের বাসিন্দা খালেক কারিগরের ছেলে।
কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জোবায়ের (২৮) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।রোববার (১০ নভেম্বর) বিকেল ৫টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে বাইসাইকেলের গতিরোধ করে হিরা লাল দেবনাথ (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের তেঁতুল গাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনায় ইমাম ছাবেদুল ইসলামকে পিটিয়েছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ফরিদা ইয়াসমিন ছৈয়দা (৩৩) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৩ কর্মী নিহত হয়েছেন।বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে।
সিলেটে এক ছাত্রলীগ নেতা ও তার সঙ্গে থাকা যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় মহানগরের মেন্দিবাগে এ ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে হারুনুর রশিদ নামে এক ইটভাটার মাঝিকে (শ্রমিক সরদার) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে গৃহবধূ জেসমিন আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য হারুনের ছোট ভাই হিরনকে আটক করেছে পুলিশ।