রাঙামাটির সাজেক সড়কে পাল্টাপাল্টি অবরোধে অচল হয়ে পড়েছে জনজীবন। একদিকে কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ অধিকার রক্ষা কমিটির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে এর প্রতিবাদে বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
- রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম
- * * * *
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর
- * * * *
- শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- * * * *
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- * * * *
দুর্ভোগ
সাতক্ষীরা পৌরশহরে যানজট তীব্র আকার ধারণ করেছে। নিয়ন্ত্রণহীন ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, নছিমন, করিমন, ভটভটি ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
অপরিকল্পিত ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা গ্রাম। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় সহস্রাধিক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে স্বাস্থ্যঝুঁকি।
লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরীয় হিমেল হাওয়ার কারণে বেড়েছে ঠাণ্ডার প্রকোপ। ফলে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের। জীবন-জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে ঠাণ্ডা উপেক্ষা করেই বের হচ্ছেন কাজে।
নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ ঘিরে বাসে আগুন দেওয়াসহ রেলেও নাশকতার ঘটনা ঘটছে। এর ফলে বিভিন্ন রুটের পাঁচটি ট্রেন বন্ধ রাখা হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
জয়পুরহাটে দুইদিন থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
রাজধানীতে তিন ঘণ্টার অধিক সময় টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। ফলে অফিস শেষ করে বাসায় ফিরতে গিয়ে দুর্ভোগে পড়েছেন অনেকে।
শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে গত দুইদিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে তিস্তা নদীর পানি কমে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানি বাড়লেও এখনও তা বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।
বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ‘তারুণ্যের সমাবেশের’ আগে পূর্বঘোষণা ছাড়াই খুলনা-সাতক্ষীরা ও খুলনা-পাইকগাছা রুটের সব ধরনের বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।