মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের চাহিদা পূরণের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সেবা চালু করেছে।
- বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
- জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ
- * * * *
- বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
- * * * *
- সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ চসিকের
- * * * *
- বীরের মতো লড়ে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে
- * * * *
দূতাবাস
কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে অতিরিক্ত তিন হাজার সৈন্য আফগানিস্তানে পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
ফ্রান্সের রাজধানী প্যারিসে কিউবার দূতাবাসে হামলা হয়েছে। এই হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছে কিউবা। হাভানা বলেছে, লাতিন আমেরিকার এই দেশটির বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার জন্য মার্কিন সরকার লোকজনকে উৎসাহী করে তুলেছে।
সংযুক্ত আরব আমিরাত বুধবার ইসরাইলে তার দূতাবাস উদ্বোধন করেছে। প্রথম উপসাগরীয় দেশ হিসেবে তারা ইহুদি দেশটিতে দূতাবাস খুলল।
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দূতাবাস খুলেছে ইসরাইল। নতুন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন। ল্যাপিড নিজে এক টুইটার বার্তায় এ খবর জানান। এতে তাকে আরব আমিরাতের সংস্কৃতি ও বিজ্ঞান উন্নয়নমন্ত্রী নূরা আল-কাবি’কে দূতাবাস ভবনের সামনে স্থাপিত ফিতা কাটতে দেখা যায়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তারা এ সপ্তাহে আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দেবে। বিদেশী সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর কাবুলের ক্রমাবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার অনিশ্চয়তার ব্যাপারে গভীর শংকা থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
চেক প্রজাতন্ত্র ঘোষণা করেছে যে, তারা রাশিয়ার দূতাবাসের ১৮ জন কর্মীকে বহিষ্কার করেছেন।
ঢাকা মার্কিন দূতাবাস দেশটির সব নাগরিককে বাংলাদেশ সরকারের সব আইন ও স্থানীয় সরকারের সব অধ্যাদেশ অনুসরণ এবং অফিসের বা ব্যক্তিগত সেলফোন পুরো চার্জ দেয়া অবস্থায় বহন করাসহ পর্যাপ্ত ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছে।
জেরুসালেমে আনুষ্ঠানিকভাবে ইসরাইলে নিজেদের দূতাবাস চালু করেছে ইউরোপীয় দেশ কসোভো। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাসের কাছে আবারো দুটি রকেট আঘাত হেনেছে।