ভারতে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করেনি দিল্লির কেজরিওয়াল সরকার। দূষণের বিপদ থেকে রক্ষা পেতে এখনই লকডাউনে রাজি নয় প্রশাসন। বরং স্কুল-কলেজ বন্ধ করে দূষণের হাত থেকে রাজধানীর মানুষকে বাঁচানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দূষণ
বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে ৭০ লাখ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের এই সংস্থাটির মতে, বায়ুদূষণ প্রতিরোধ করতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। না হলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে (শীর্ষে) উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার জনবহুল এই শহরের একিউআই স্কোর ছিল ৩৬৭ যাকে `ঝুঁকিপূর্ণ' হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
মারাত্মক বায়ুদূষণের কারণে আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকা আবারো শীর্ষ অবস্থানে উঠে এসেছে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায়।
রাজধানী ঢাকার বায়ু দূষণ রোধে ৯ দফা সুপারিশ করেছেন হাইকোর্ট।
ঢাকা শহর ও আশপাশের এলাকায় বায়ুদূষণ ও বায়ুদূষণ কার্যক্রম কমাতে একটি নীতিমালা প্রণয়ন করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ঢাকা শহরে বায়ুদূষণের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিস্তৃত এলাকাজুড়ে সৃষ্ট দাবানলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে সিডনি ও অ্যাডিলেডের মতো বড় শহর।
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী দূষণের দায়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকার এশিয়ান পেপার মিলস (প্রা.) লিমিটেড কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।