বাংলাদেশে এখন চলছে কারোনার চতুর্থ ঢেউ। আর সামনেই মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা। স্বাস্থ্য বিশ্লেষকরা আশঙ্কা করছেন, স্বাস্থ্যবিধি না মানলে আসছে উৎসবে করোনা আরো বিস্তৃত হবে।
দেশে
দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় শনিবার (২ জুলাই) পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রংপুর, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের নিজস্ব সম্পদে নির্মিত সদ্য উদ্বোধন হওয়া পদ্মা সেতু নতুন বাংলাদেশের প্রতীক, যা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জনে সক্ষম। এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালী করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে র্যালিটি বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কুয়েত সরকারকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বাংলাদেশ থেকে আরো দক্ষ ও স্বল্প-দক্ষ জনশক্তি নিয়োগের জন্য মধ্যপ্রাচ্যের দেশটির প্রতি আহ্বান জানান।
চারটি অর্থনৈতিক শক্তি সম্পন্ন রাষ্ট্রকে অগ্রসর হতে সহায়তা করতে এই সপ্তাহে অঙ্গীকার করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যদিও, চীন নিজ দেশেই মহামারীর সমস্যার সম্মুখীন এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাবের শিকার।
গ্রীষ্মকালীন, ঈদ-উল-আযহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তার দল প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ায় দেশের মানুষের কাছে নৌকা ছাড়া আর কোনো বিকল্প নেই।’
বন্যায় দেশে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। গত মাসের ১৭ তারিখ থেকে গতকাল ২১ জুন পর্যন্ত এসব মৃত্যু হয়।