দেশে

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা

চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ককে আস্থা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

তানজিদের পর ফিরলেন সাদমানও, বড় ইনিংসের অপেক্ষা বাংলাদেশের

তানজিদের পর ফিরলেন সাদমানও, বড় ইনিংসের অপেক্ষা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ শুরুর পর সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারলেন না বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। মোহাম্মদ সেলিম সাফির বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৬৭ রান। এর আগে আরেক ওপেনার তানজিদ হাসানও সেঞ্চুরির কাছে গিয়ে থেমেছেন ৮৩ রানে।

ফুলহাম একাডেমির বর্ষসেরা হয়ে জনি হেইন্স ট্রফি জিতলেন বাংলাদেশের ফারহান

ফুলহাম একাডেমির বর্ষসেরা হয়ে জনি হেইন্স ট্রফি জিতলেন বাংলাদেশের ফারহান

ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ২০২৬ সালের জনি হেইন্স ট্রফি জিতেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ফরোয়ার্ড।

সতীর্থদের ভোটে পাওয়া এই পুরস্কার তার ক্যারিয়ারে যোগ করল নতুন এক অর্জন।

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রান্নার সময় শরীরে আগুন, না ফেরার দেশে দুই সন্তানের জননী

রান্নার সময় শরীরে আগুন, না ফেরার দেশে দুই সন্তানের জননী

গাজীপুরের টঙ্গীতে রান্না করার সময় শরীরে আগুন লেগে গুরুতর দগ্ধ হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোসাম্মৎ শিলা খাতুন (৩০) নামে দুই সন্তানেন জননী। বুধবার (৭ অক্টোবর) তিনি মারা যান।

নিহত শিলা খাতুন টঙ্গীর এরশাদনগরের ৫ নম্বর ব্লকের মো. সোহেল মিয়ার স্ত্রী।  

বিচারকের নির্দেশে কচুয়ায় বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী

বিচারকের নির্দেশে কচুয়ায় বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী

চাঁদপুরের কচুয়ায় বসতবাড়িতে ঢুকে এক নারীকে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির পাশাপাশি মারধর ও গলায় চাপ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আসামিরা ওই নারীর ঘরের দরজায় দুটি তালা মেরে ঘর থেকে বাহির করে দেয়। মামলাটি আমলে নিয়ে বিচারক পুলিশের মাধ্যমে ওই নারীর বসতঘরের তালা খুলার ব্যবস্থা করেন।

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশের এক রোমাঞ্চকর আর টানটান উত্তেজনার গল্প। গত ৯ আগস্ট সন্ধ্যার কথা। গাজীপুরের গ্রাউন্ড স্টেশনে হঠাৎ বেজে ওঠে জরুরি সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের ‘স্পেস ট্র্যাকার’ থেকে জানানো হয়, বাংলাদেশের গর্বের স্যাটেলাইট ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১)-এর দিকে দানবের বেগে ধেয়ে আসছে ভারতের পুরোনো এক স্যাটেলাইটের ধ্বংসাবশেষ!