গোপালগঞ্জে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে নিশ্চিত করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
দেশে
বাংলাদেশে কোরবানির পশুর চামড়ার দাম গত কয়েক বছর ধরে তলানিতে নেমে এসেছে। চামড়ার খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে চাহিদার তুলনায় বিপুল পরিমাণ চামড়ার সরবরাহ এর মূল কারণ। অর চাহিদা কমে যাওয়ার কারণ হিসেবে তারা রফতানি পড়ে যাওয়ার কথা বলছেন।
রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে বৃষ্টি। দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সরকারের উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে আগামী সপ্তাহের শুরুতে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে আরো এক শ’ বা তার বেশি বাংলাদেশী নাগরিক দেশে ফিরে আসবেন।
আগামীকাল বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টিপাত কিছুটা কম থাকতে পারে।
ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি। লম্বা সময় ধরেই খবরের শিরোনাম এমনটাই। কিন্তু হুট করেই বদলে গেল দৃশ্যপট। বারবার র্যাঙ্কিংয়ে অবনতি হতে থাকলেও দীর্ঘদিন পর র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। যদিও এখনও লাল-সবুজের প্রতিনিধিদের অবস্থান ১৯০ এর ঘরে।
দেশে বর্তমানে মানুষের কোনো অধিকার নেই, ভোটাধিকার নেই, মন খুলে কথা বলার অধিকার নেই, প্রেস ফ্রিডম নেই, ভাত-কাপড়ের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পাটির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে ঘোষিত হবে বিশ্বকাপ সূচি। সেই সঙ্গে শুরু হবে ১০০ দিনের কাউন্টডাউন।
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসার কথা বেশ আগেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তিনি জানালেন ঢাকা ও কলকাতায় আসার দিনক্ষণও।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, চলতি ২০২২-২৩ অর্থবছরের ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী।