দেশে

সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টার মধ্যে দেশে ফিরবেন সুদানে আটকা পড়া বাংলাদেশীরা

সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টার মধ্যে দেশে ফিরবেন সুদানে আটকা পড়া বাংলাদেশীরা

সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশীদের সৌদি আরবের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি কর্তৃপক্ষকে প্রাথমিক নিশ্চয়তা প্রদান করেন।

বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যালে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন এবং শুধুমাত্র মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি নিবেদিত 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল' রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।

বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশ হয়ে ওঠার পথে বাংলাদেশের মসৃণ উত্তরণ, পরবর্তীতে উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে উত্তরণ লাভ এবং এর ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশে আজ ঝড়-বৃষ্টি হতে পারে

সারাদেশে আজ ঝড়-বৃষ্টি হতে পারে

রাজধানীসহ দেশের ৮ বিভাগে আজ দুপুরের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

লিটন-মুস্তাফিজ ছাড়াই ইংল্যান্ডের উদ্দেশে টাইগাররা

লিটন-মুস্তাফিজ ছাড়াই ইংল্যান্ডের উদ্দেশে টাইগাররা

ঘরের মাঠে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ছাড়া বাকি ম্যাচগুলোয় ব্যাটে-বলে শাসন করা বাংলাদেশ এবার বিদেশ সফরে যাচ্ছে আইরিশদের বিপক্ষেই খেলতে। 

শেখ হাসিনা স্টেডিয়ামের উইকেট হবে দেশের মাটির

শেখ হাসিনা স্টেডিয়ামের উইকেট হবে দেশের মাটির

দেশের মাটি দিয়েই শেখ হাসিনা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।উইকেট তৈরিতে কাদামাটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে বিদেশ থেকে মাটি আনা হয়। এর আগে দেশের মাটি দিয়ে সিলেট ও বগুড়া স্টেডিয়ামের উইকেট তৈরি করেছিলো বাংলাদেশ।

বাংলাদেশের অর্থনীতিকে 'মডেল' আখ্যায়িত আইএমএফের

বাংলাদেশের অর্থনীতিকে 'মডেল' আখ্যায়িত আইএমএফের

বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বে 'মডেল' বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।ওয়াশিংটন ডিসির রিজ কার্লটন হোটেলে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেন।

বাংলাদেশের জন্য ১.২৫ বিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের জন্য ১.২৫ বিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের (সিপিএফ) (২০২৩-২০২৭) অধীনে তিনটি নতুন প্রকল্পে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন করেছে।

জাপান বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু : প্রধানমন্ত্রী

জাপান বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানকে বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেছেন, স্বাধীনতা অর্জনের দুই মাসের মধ্যেই বাংলাদেশকে স্বীকৃতি দেয়া কয়েকটি দেশের মধ্যে এই দেশটি তাঁর হৃদয়ের খুব কাছের।