ঘরের মাঠে আয়ারল্যান্ডের সঙ্গে হেসেখেলেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এবার আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে টাইগাররা। মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-তামিমরা।র সম্ভাব্য একাদশ
দেশ
জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৯ মে) সকাল ১০টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আজ দেশের উদ্দেশে রওয়ানা দেবেন। লন্ডন সময় ১৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি বিমান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
মেক্সিকোতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অপহৃত ১১৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উত্তর-পশ্চিম মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকার একটি ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। রোববার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংঘাতপূর্ণ সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি।সোমবার (৮ মে) সকালে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ ব্যাংক পরবর্তী অর্ধ-বার্ষিক মুদ্রানীতির বিবৃতি ঘোষণার মাধ্যমে জুলাই থেকে বাজার ভিত্তিক সুদের হারে ফিরে আসবে, যা ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাস কভার করবে।
সব ধরনের পরীক্ষা ও পরীক্ষা-সংক্রান্ত কাজে ছাত্রীদের মুখ ও কান বাধ্যতামূলক খোলা রাখার নির্দেশনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের নোটিশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি আপিল বিভাগের চেম্বার আদালত।
যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে সৌদি আরবের জেদ্দা শহরে পৌঁছেছে ৭০ বাংলাদেশী।সেখানে বাংলাদেশীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও উপস্থিত ছিলেন।
দেশে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।