বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর হার। এর মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাতে মৃত্যুর শিকার বাংলাদেশে। বিশ্বে বজ্রপাতে যত মানুষ মারা যায়, তার এক-চতুর্থাংশই বাংলাদেশে। দেশের হাওড়, বাঁওড় ও বিলপ্রবণ জেলায় বজ্রপাতের মৃত্যুর সংখ্যা বেশি।
দেশ
দ্বিতীয় দফায় দুই সপ্তাহ সফর শেষে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অভিমত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে বলেছেন, যুক্তরাষ্ট্র একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মের মতামতকে প্রাধান্য দিয়ে তাদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের এবং শনাক্তের হার বেড়ে দুই দশমিক ৯৬ শতাংশে পৌঁছেছে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের উচিত সহযোগিতার জন্য ‘কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর করা’ এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো অন্বেষণ করা।
শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার বিষমুক্ত স্বদেশ বিনির্মাণের জন্যই বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সঙ্কটাপন্ন সুদান থেকে এ পর্যন্ত ৬৭৫ জন বাংলাদেশী নাগরিক খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেন, ‘যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে।’
আদিবাসী এবং অ-আদিবাসী গ্রুপগুলোর মধ্যে সহিংসতার জের ধরে উত্তপ্ত ভারতের মনিপুর রাজ্যে 'দেখামাত্র গুলির' নির্দেশ দিয়েছে সেখানকার বিজেপি সরকার। সহিংসতা থামাতে সৈন্যরা রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে, কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।
আগামীকাল শনিবার ৬ মে রাজ্যাভিষেক হতে চলেছে সম্রাট চার্লসের। এ দিন ব্রিটেন ছাড়াও আরো বেশ কয়েকটি দেশের সম্রাট হতে চলেছেন তৃতীয় চার্লস। কমনওয়েলথ ব্যবস্থা অনুযায়ী, আরো ১৫টি দেশের সম্রাট হতে চলেছেন তৃতীয় চার্লস। তারা একসময়ের ব্রিটিশ সাম্রাজ্য থেকে বিবর্তিত হয়ে আপাতত কমনওয়েলথ নেশন নামে পরিচিত