অস্ট্রেলিয়ায় ডারউইনে দুর্বৃত্তের হামলায় ২৩ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থী খুন হয়েছেন। চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী যে বাড়িতে থাকতেন সেখানে অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
দেশ
অবশেষে নানা জটিলতার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেল শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পাঠান’। সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন।
বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া আজ ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় সংক্রান্ত একটি নতুন ফ্রেমওয়াক চুক্তি স্বাক্ষর করেছে।
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের ১৯ জেলায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল ও ফার্মাসিউটিক্যালে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শুধু মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি নিবেদিত ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।
এক বছরে দেশে বিমানযাত্রীদের মাধ্যমে বৈধভাবে ৪৬ লাখ ভরির সমপরিমাণ ৫৪ টন সোনার বার এসেছে। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা। ২০২২ সালে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এই সোনা আসে। আগের বছরের তুলনায় তা ৫৩ শতাংশ বেশি।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পকে অবিলম্বে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সংখ্যা ও গতি বাড়াতে হবে। খবর আলজাজিরার।
সুদানে অবিলম্বে স্থায়ী যুদ্ধ বিরতি এবং শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সুদান পরিস্থিতি নিয়ে বুধবার ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি সভায় সুদানের সশস্ত্র বাহিনী এবং সুদান র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রতি বাংলাদেশ এ আহ্বান জানায়।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের একাধিক ক্রিকেটার নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে টাইগাররা। আনঅফিসিয়াল এই টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন আফিফ হোসেন ধ্রুব।