আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ ২০২২’ এর উদ্বোধন করেছেন। এর লক্ষ্য হচ্ছে দেশের পোশাক খাতের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরা।
সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশীদের যাদের পাসপোর্ট নবায়ন প্রয়োজন তাদের সমস্যা সমাধানের জন্য রোববার বাংলাদেশ ও সৌদি আরব একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরলে তাকে আজীবন জেলে কাটাতে হবে।
শুক্রবার নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ দেশগুলোর’ ওপর বিশ্বের অর্থনৈতিক নির্ভরতা কমাতে ‘সমমনা দেশগুলোর’ একসাথে কাজ করা উচিত।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশপ্রেম এবং দেশ ও জনগণের প্রতি কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর প্রায় দেড় মাস পর সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের জন্য সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো হওয়ার শঙ্কা বাংলাদেশের নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ। ফলে বর্তমানে নেট রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।