দেশের বাইরে বসবাসরত প্রবাসীদের দেশে রেমিট্যান্স পাঠাতে আর চার্জ দেয়ার প্রয়োজন হবে না। একইসাথে বিদেশে ছুটির দিনেও রেমিট্যান্স পাঠাতে পারবেন তারা। এ সিদ্ধান্ত আগামীকাল সোমবার (৭ নভেম্বর) থেকে কার্যকর হবে।
দেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৪৬ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
আজ রোববার সারাদেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ছয় লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় নয় হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
জিতলেই নিশ্চিত সেমিফাইনাল, হারলেই নিশ্চিত বিদায়, শেষ হয়ে যাবে বিশ্বকাপ। যে জিতবে সেই সেমিফাইনালে পা রাখবে, এমন সমীকরণ সামনে নিয়েই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। অ্যাডিলেড ওভালে আজ রোববার দুই দলের লড়াইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।
দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৭৮২ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৫ জনই অপরিবর্তিত রয়েছে।
রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৪০ জনের দেহে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায়ই অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া উত্তরাঞ্চলে শীত নামলেও রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত নামবে চলতি মাসের শেষের দিকে। এ মাসে শহরের বইবে হালকা হিমেল হাওয়া। তাও আবার ভোর ও সন্ধ্যার পরে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরো জানায়, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।
দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূলহোতা বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বাস্তবায়ন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত।