দেশ

পানিবন্দি এলাকায় সরকারি প্রাথমিকে পাঠদান স্থগিত রাখার নির্দেশ

পানিবন্দি এলাকায় সরকারি প্রাথমিকে পাঠদান স্থগিত রাখার নির্দেশ

দেশের যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে আছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেগুলোতে শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছে সরকার।

বন্যাদুর্গত এলাকায় ব্যাংক বন্ধ, নিকটবর্তী শাখা থেকে জরুরি সেবার নির্দেশ

বন্যাদুর্গত এলাকায় ব্যাংক বন্ধ, নিকটবর্তী শাখা থেকে জরুরি সেবার নির্দেশ

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। অনেক এলাকায় পানিতে ডুবেছে বিভিন্ন ব্যাংক ও এটিএম বুথ। উদ্ভূত পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে।

সারাদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা

সারাদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ফ্রান্স, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র গরম

ফ্রান্স, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র গরম

ফ্রান্স, স্পেনসহ পশ্চিমের বিভিন্ন দেশকে শনিবার ভয়াবহ গরম মোকাবেলা করতে হচ্ছে। সপ্তাহান্তে এসব দেশে যে পরিমাণ গরম পড়ছে তা পূর্বের রেকর্ড ভাঙতে যাচ্ছে। এ কারণে ভয়াবহ দাবানলেরও আশংকা করা হচ্ছে।

অ্যান্টিগা টেস্ট: ১১২ রানে পিছিয়ে বাংলাদেশ

অ্যান্টিগা টেস্ট: ১১২ রানে পিছিয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১১২ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
প্রথম ইনিংসে নিজেদের করা ১০৩ রানের জবাবে  ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে আটকে দেয় বাংলাদেশ বোলাররা। এরপর   ১৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ। 

হজে আরও দুই বাংলাদেশির মৃত্যু

হজে আরও দুই বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে মৃত্যু হয়েছে আরও দুই বাংলাদেশির।এ নিয়ে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রী মারা গিয়েছে।

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং দু'সপ্তাহের জন্য সরকারি কর্মকর্তাদেরকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। ভয়াবহ জ্বালানি সঙ্কটের মুখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর দোকান-বাজার বন্ধ রাখতে সরকারের নির্দেশ

বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর দোকান-বাজার বন্ধ রাখতে সরকারের নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সারাদেশে প্রতিদিন রাত ৮টার পর দোকানপাট, শপিংমল, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।