দেশ

বাংলাদেশ থেকে আলু নিতে চায় শ্রীলঙ্কা

বাংলাদেশ থেকে আলু নিতে চায় শ্রীলঙ্কা

বাংলাদেশ থেকে আলু আমদানির আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মিথালাওয়ে মাহিনদানার আলুথগামেজ। আজ শুক্রবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন তিনি।  

বিশ্বে করোনার টিকাদানে বাংলাদেশ অষ্টম : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বে করোনার টিকাদানে বাংলাদেশ অষ্টম : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদানে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সারাদেশে ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ এবং সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ শুক্রবার তেঁতুলিয়ায় সর্বোনিম্ন তাপমাত্রা  ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া

‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া

যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও গ্রুপ অব সেভেন দেশগুলো থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে `সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ' হিসেবে রাশিয়া যেসব বাণিজ্য সুবিধা পেত, ইউক্রেনে রুশ অভিযানের কারণে সেসব সুবিধা প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা ও শিক্ষা এবং উচ্চ প্রযুক্তির হস্তান্তর ও বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন।

উত্তর প্রদেশে ফের বিজেপি, পাঞ্জাবে আসছে আম আদমি

উত্তর প্রদেশে ফের বিজেপি, পাঞ্জাবে আসছে আম আদমি

ভারতে পাঁচটি রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ-সহ চারটি রাজ্যেই বিজেপি জোট ক্ষমতা দখলের পথে এগিয়ে আছে।পাঞ্জাবে প্রথমবারের মতো ক্ষমতায় আসছে আম আদমি পার্টি বা আপ।

দেশে ফিরেছেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশী

দেশে ফিরেছেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশী

আইওএম’র সহায়তায়  লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ৭৪ জন বাংলাদেশী দেশে ফিরেছেন।  আজ বৃহস্পতিবার সকালে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

করোনায় আরো  ১ জনের মৃত্যু

করোনায় আরো ১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩২৩ জনের শরীরে।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে সম্মত হয়েছে।