আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ।
দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারায় এটিই প্রতীয়মান হয়েছে, জনগণ কখনো ভুল করে না।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে তৃতীয় ঢেউ শুরুর পর থেকে সর্বোচ্চ মৃত্যু। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জনের শরীরে।
চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম দ্বি-বার্ষিক নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।
নারী নির্যাতনের মামলায় বাংলাদেশি ব্যবসায়ী আবদুল হান্নান রতনকে গ্রেপ্তার করেছে টরন্টো পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের শরীরে।
চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) আরো ৮১ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের উপস্থিতির কথা জানিয়েছে। এ নিয়ে দেশে এই ভ্যারিয়েন্টে মোট আক্রান্তের সংখ্যা ১৮৭ জনে পৌঁছেছে।
শনিবার রাতেই শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্ট শেষ হবার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত আসরের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের একমাত্র খেলোয়াড় পেসার রিপন মন্ডল।
দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৯ জন। আগের দিন মারা গিয়েছিল ৩৬ জন।