দেশ

টানেল সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত ঐতিহাসিক মসজিদ পুনঃনির্মাণের আদেশ

টানেল সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত ঐতিহাসিক মসজিদ পুনঃনির্মাণের আদেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার টানেল সড়কে ফাজিল খাঁর হাট কেন্দ্রীয় জামে মসজিদটি স্থানান্তর ও পুনঃর্নির্মাণের আদেশ দিয়েছেন আদালত। 

বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল আজ তাজিকিস্তানের সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। তাজিকিস্তানের সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন আরও গভীর ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য ব্লক রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়েছে। বাংলাদেশসহ চার দেশ ও অঞ্চলের অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক একটি বিশেষ (অ্যাডহক অ্যাকসেশন ওয়ার্কিং) গ্রুপ গঠনের সুপারিশ অনুমোদন করেছেন জোটের বাণিজ্যমন্ত্রীরা।

মালয়েশিয়ার হালাল মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

মালয়েশিয়ার হালাল মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক হালাল বাণিজ্য প্রদর্শনী ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস’ (মিহাস)-এর ২২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় এবারের মেলায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

‘আস্থা গঠন, স্থিতিস্থাপকতা চালনা’ প্রতিপাদ্যে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর চার দিনব্যাপী মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে মিহাসের এবারের আয়োজন। বাংলাদেশসহ ৫৮টি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। প্রায় ২ হাজার স্টলে হালাল খাদ্যপণ্য, ওষুধ, প্রসাধনী, পোশাক, পরিবহন ও সরবরাহব্যবস্থা, ইসলামী অর্থায়ন, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

আউটসোর্সিং সেবায় বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

আউটসোর্সিং সেবায় বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি ব্যয় কমাতে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’ এর গুরুত্বপূর্ণ বেশকিছু ধারা সংশোধন করেছে সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সহকারী জজ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী আরিফুল

সহকারী জজ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী আরিফুল

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) এর ১৮তম সহকারী জজ পরীক্ষার মেধা তালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।

কেন মেধাবীরা দেশ ছেড়ে যায়?

কেন মেধাবীরা দেশ ছেড়ে যায়?

‘ফান্ড ফর পিস’ ও ‘দ্য গ্লোবাল ইকোনমি’-র তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোতে ব্রেইন ড্রেন সূচকে বাংলাদেশের অবস্থান ১০-এর মধ্যে ৬.৭, যা উদ্বেগজনক। 

দেশের ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।