এবার ডলারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। গত এক বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো দাম কমানোর সিদ্ধান্ত নিল ব্যাংক। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে কেনা-বেচায় ডলারের দাম কমবে ৫০ পয়সা।
ধান
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ হওয়ায় স্কুলে ভর্তির লটারি কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।
হবিগঞ্জ জেলার ধানের গুদামে অবৈধভাবে মজুত করে রাখা ১০ টন রাসায়নিক সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সার জব্দ করা হয়। সেই সঙ্গে এসময় এক লাখ টাকা জরিমানা করা হয় মজুদদার ব্যবসায়ী বাচ্চু মিয়াকে। বাচ্চু মিয়া নতুন বাজারের পরিচিত ব্যবসায়ী ও সার মজুদত করে রাখা গুদামটির মালিক।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ার কক্ষপথে একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার তার মুখপাত্র এই কথা জানান। খবর এএফপি’র।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ বুধবার থেকে আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এটি এই জোটের ষষ্ঠ দফার অবরোধ।
অবরোধের প্রভাব নেই রাজধানীর সড়কে
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
স্মার্টফোনের প্রাণভোমরা ব্যাটারি। এই ব্যাটারি বিগড়ালে সমস্যার অন্তনেই। তখন ফোন সচল রাখাই দায়! যদি ফোনের ব্যাটারি খারাপ হয়ে যায় তাহলে কী করণীয়?
অগ্নিসন্ত্রাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।