নতুন প্রধানমন্ত্রী

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহ। কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানায়, কুয়েতের আমির বৃহস্পতিবার একটি আমিরি ডিক্রি জারি করে ড. শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি জানান।

পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক

পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক

পোল্যান্ডের পার্লামেন্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থি একটি রাজনৈতিক দলের নেতা ডোনাল্ড টাস্ককে নির্বাচিত করেছে। জাতীয় নির্বাচনের প্রায় দুই মাস পর তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো।

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাইল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন দেশটির রিয়েল এস্টেট মোঘল-খ্যাত স্রেথা থাভিসিন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনে তৃতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠজন লি কিয়াং (৬৩) দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হন তিনি।

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ

কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মঙ্গলবার (৭ মার্চ) আমিরই দেওয়ানে এই শপথ নেন। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। খবর কাতার নিউজ এজেন্সির।

নেপালের নতুন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল

নেপালের নতুন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল

নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন সাবেক কমিউনিস্ট বিদ্রোহীদের নেতা পুষ্পকমল দাহাল।রোববার তার সাবেক প্রতিপক্ষ এবং অন্যান্য ছোট রাজনৈতিক দলের সমর্থনে প্রধানমন্ত্রী হন তিনি

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী সুনাককে অভিনন্দন বাইডেনের

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী সুনাককে অভিনন্দন বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়ে বলেছেন, তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ সমর্থনে সহযোগিতা অব্যাহত রাখবেন।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হবেন কে এবং কিভাবে?

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হবেন কে এবং কিভাবে?

ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছেন। গত কিছুদিন ধরেই তার সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে তার প্রশাসন ও কনজারভেটিভ পার্টির মধ্যে নজিরবিহীন তোলপাড় চলছিল। তার সরকারের দুজন মন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন, এক ডজনেরও বেশি এমপি প্রকাশ্যেই তার প্রতি অনাস্থা প্রকাশ করে তার পদত্যাগ দাবি করছিলেন।

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ করছেন প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ করছেন প্রেসিডেন্ট

চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়োগ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গোতাবায়ার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশটিতে মারাত্মক সহিংসতার মধ্যে পদত্যাগ করেন।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানালেন এরদোগান

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানালেন এরদোগান

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।