ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে ভুল নাম পরিচয় দিয়ে নবজাতককে রেখে পালিয়ে গেলেন এক তরুণী। নবজাতকটিকে ভর্তির দুই ঘণ্টা পর পালিয়ে যান তিনি
নবজাতক
বগুড়ায় নবজাতক সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুঁথি খাতুন নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। তবে বেঁচে গেছে তিনদিন বয়সী নবজাতক। দুর্ঘটনায় আহত হয়েছেন যুথি খাতুনের মা ও তার ছোট ভাই।
গাইবান্ধা সদরের গাইবান্ধা মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে অপারেশনে জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভুল চিকিৎসায় ওই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গেটের বিপরীত পাশে ফুটপাত থেকে ব্যাগে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কুকুর নবজাতকের ব্যাগটি নিয়ে টানাটানি করছিল। তা দেখে এক ব্যক্তি ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে সংবাদ দেন।
নোয়াখালীর চাটখিলে সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসায় মা ও নবজাতক সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছরা জেনারেল হাসপাতালে রাত ৮টা ৪৫ মিনিটে ডেলিভারি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি নবজাতকটি ছিল মৃত। হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ৯টার দিকে একটি কার্টনে করে বাড়িতে নেওয়া হয় নবজাতকের ‘মরদেহ’। নেওয়া হচ্ছিল কবর দেওয়ার প্রস্তুতি। এমন সময় কার্টন খুলতেই কান্না শুরু করে নবজাতক। দ্রুত হাসপাতালে নেওয়া হয় নবজাতককে। ‘মারা যাওয়া’ সেই নবজাতক এখনও বেঁচে আছে!
ফরিদপুরের বোয়ালমারীতে নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে ওই নবজাতকের পরিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতের রাজধানী দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ নবজাতকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাতের শাটলে একটি মৃত নবজাতক শিশু পাওয়া গেছে। নবজাতক শিশুটিকে রেখে ষোলশহর স্টেশনে নেমে যান এক নারী।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক চুরি করতে আসা দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।