ইংরেজি নতুন বছর বরণে বিশ্বের নানা প্রান্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী।
নববর্ষ
ইংরেজি নববর্ষে (৩১ ডিসেম্বর) আতশবাজি ও ফানুস বর্জন করার অনুরোধ জানিয়েছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত বোমা হামলা চালিয়েছে আসছে পশ্চিমা বিশ্ব সমর্থিত দখলদার ইসরায়েল। এতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।
হিজরি নববর্ষ উপলক্ষে মুসলিম দেশগুলোতে মহররমের প্রথম দিন ছুটি হিসেবে পালিত হয়। তবে এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় তিন থেকে চার দিন ছুটি পাচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।
কুবি প্রতিনিধি: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা'- এ প্রতিপাদ্যকে ধারণ করে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শোভাযাত্রায় দলটির সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।
বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকল অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে আগামী বছরগুলোতে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা করেছেন।
মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে মাদ্রাসায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করতে হবে।
সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সঙ্গীত এবং 'এসো হে বৈশাখ' গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।