ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন।
নির্বাচ
মানুষের জীবনে রাগ একটি স্বাভাবিক ও সহজাত আবেগ। হাসি, কান্না, ভালোবাসা কিংবা ঈর্ষার মতোই রাগও মানবিক অনুভূতির অংশ। তবে সমস্যা তখনই তৈরি হয়, যখন রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনিয়ন্ত্রিত রাগ থেকে তর্কাতর্কি, সম্পর্কের টানাপড়েন, এমনকি শারীরিক সংঘর্ষ পর্যন্ত হতে পারে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাগ ধরে রাখলে তা মানসিক চাপ বাড়ায় এবং শারীরিক ঝুঁকিও তৈরি করে।
নেতৃত্ব শুধু ক্ষমতা নয়—এটি মানুষের ওপর মানুষের দায়িত্ব। ইতিহাসের পাতায় বহু শাসক ও শাসনব্যবস্থার কথা উল্লেখ থাকলেও আদর্শ নেতৃত্বের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত রেখে গেছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনার নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দেবেন। ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৩০ মিনিটে ভোট দেবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
ভোটের আগের দুদিন ট্রেনগুলোতে ছিল উপচেপড়া ভিড়। মনে হচ্ছিল যেন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে মানুষ। গণমাধ্যমে এ দৃশ্য ফলাও করে প্রচার ও প্রকাশিত হয়। তবে ভোটের দিন যেন উল্টোচিত্র।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই আসনটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না আজ।
হবিগঞ্জের জাতীয় সংসদের চারটি আসনে লড়ছেন ২৫ জন প্রার্থী। জয়ের আলোচনায় আছে ৯ প্রার্থীর নাম। তিনটি আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস মিলেছে। একটি আসনে তিন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হতে পারে।
খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।
ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেঘনা আলম (৫০) ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে স্পেশাল ব্রাঞ্চকে জানালেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আজ একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। তবে দুটি ব্যালটে ভোট গ্রহণ এবং পোস্টাল ব্যালটের জটিলতা থাকায় ফলাফল পেতে স্বাভাবিকের চেয়ে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)।