মুষলধারে বৃষ্টির কারণে পশ্চিম ও উত্তর রুয়ান্ডায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন। রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি বুধবার জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
নিহত ১
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৫০ জন নেতাকর্মী।
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৩ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে একটি ফেরি উল্টে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে একজন।
পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের সোয়াতে সন্ত্রাস প্রতিরোধ বিভাগের (সিটিডি) থানায় এক বিস্ফোরণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। হামলার পর পুরো প্রদেশে 'উচ্চ সতর্কতা' জারি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ফাহাদ (১৬) নামে একজন নিহত হয়েছে। নিহত ফাহাদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া মহল্লার মহিদুলের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দু’পক্ষের কয়েক দফা সংঘর্ষে মো. জামাল মিয়া (৪৫) নামে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপরে উঠে যাওয়ায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।
ভারতের মহারাষ্ট্রে বাস খাদে পড়ার ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।