লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে কৃষক দলের মো. সজীব নামের এক কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত ১
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আটজন আহত হন।
ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের দু’টি এলাকায় মাদক পাচারকারী চক্রের মধ্যে রোববার রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে ১০ জন নিহত ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দিনাজপুরের নবাবগঞ্জে জমি চাষে ব্যবহৃত ট্রাক্টর চালাতে গিয়ে সুজন মোহন্ত নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। নিহত সুজন মোহন্ত (৩০) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা গ্রামের দাশপাড়ার শ্রী মাধব মহন্তের ছেলে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নবাবগঞ্জ-কাচদহ পাকা সড়কে নবাবগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় পিতা জয় কুমার দাস (৫৫) নিহত হয়েছেন।
পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু ও দুইজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আগবাগশোয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল রাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ২০ জন।
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলের কারণে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বনে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদাখশান প্রদেশের একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। খবর তোলো নিউজের।