নিহত ১

চিরিরবন্দরে বজ্রপাতে নিহত ১

চিরিরবন্দরে বজ্রপাতে নিহত ১

দিনাজপুরের চিরিরবন্দরে গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে আহসান হাবিব নামে একজন নিহত হয়েছেন এবং তার ছোটভাই নাহিদ (১২) আহত হয়েছেন।

খাগড়াছড়িতে দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়িতে দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ি জেলার রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় এক্সক্যাভেটর মেশিন উল্টে চালক নিহত হয়েছেন। উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালমনিপাড়া এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩২ বছর বয়সী মিজানুর রহমান নোয়াখালীর কবিরহাটের মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদবপুরের ৬৪ নং রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মহারাষ্ট্রে ‘কেরালা স্টোরি’ নিয়ে দাঙ্গা, নিহত ১

মহারাষ্ট্রে ‘কেরালা স্টোরি’ নিয়ে দাঙ্গা, নিহত ১

ভারতে বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ সময় গুলিতে এক সন্ত্রাসী মারা গেছে বলে পুলিশ জানায়। ঘটনার পর ক্যাম্পে অভিযান চালিয়ে ২ সন্ত্রাসীকে আটক করেছেন এপিবিএন সদস্যরা।

পাকিস্তানজুড়ে সহিংসতা, ১৪৪ ধারা জারি, নিহত ১

পাকিস্তানজুড়ে সহিংসতা, ১৪৪ ধারা জারি, নিহত ১

সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যানকে গ্রেফতার করার পর পুরো পাকিস্তান উত্তাল হয়ে ওঠেছে। সহিংসতা প্রতিরোধে বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন পর্যন্ত পিটিআইয়ের অন্তত এক কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

গাজায় ইসরাইলি বিমান হামলা : নিহত ১০

গাজায় ইসরাইলি বিমান হামলা : নিহত ১০

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে। এই হামলার জবাবে গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করা হয়েছে।

খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষ, নিহত ১

খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষ, নিহত ১

খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপের হেলপার নিহত ও চালক আহত হয়েছেন।