কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক আফজল হোসেনসহ ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
নেতাকর্মী
ডিবি প্রধান হারুন বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ চাল, পানি ও খাদ্য সামগ্রীসহ ১৫টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিএনপির ৪ নেতাকর্মীকে পুলিশ আটক করা হয়েছে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
২০১৩ সাল থেকে দলের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তা প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে হেফাজতে ইসলাম।
ময়মনসিংহ জেলায় গোপন বৈঠককালে গ্রেফতারকৃত জামায়াতের জেলা সেক্রেটারি মোজাম্মেল হকসহ ১৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
খুলনা রেলওয়ে স্টেশনে ভাঙচুরের অভিযোগে বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার রেলওয়ে থানায় এই মামলা করেন।
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে আটক করেছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে সুধারাম থানায় ১ জন, বেগমগঞ্জ থানায় ৭ জন, চরজব্বর থানায় ১ জন এবং সোনাইমুড়ী থানায় ৩ জন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতাকর্মীরা এখন তাদের শীর্ষ নেতাদের ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল প্রাঙ্গণে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।