ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি হিসেবে তার মেয়াদ ছিল আরো প্রায় এক বছর চার মাস। তার এত আগেই দিলীপ ঘোষের অপসারণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের ভোটে বিপর্যয় দিলীপের পদ হারানোর অন্যতম বড় কারণ বলে দলের অনেকের মত।
পশ্চিমবঙ্গ
ফের ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। এক দিনে করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
ভারতের পশ্চিমবঙ্গে শিশু ও বাচ্চাদের সাধারণ জ্বর বা খিঁচুনি দিয়ে জ্বর হচ্ছে। প্যারাসিটামলেও জ্বর নামছে না। পেট ব্যথা বা পেট খারাপও হচ্ছে। করোনার কিছু উপসর্গের সঙ্গে এই জ্বরের উপসর্গ মিলে গেলেও, বাচ্চাদের করোনা হয়নি। ডেঙ্গুও নয়।
পশ্চিমবঙ্গের ভবানীপুর উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সঙ্গে হলফনামাও। সেখানে নিজের যাবতীয় সম্পত্তি এবং আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেছেন মমতা।
অনেক ধোঁয়াশার শেষে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেছেন ভবানীপুরে মমতাবন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। অনেক নামের মধ্যে ঠিক এই নামটাই কেন বাছা হল?
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ রুখতে বাংলাদেশসহ সাতটি দেশের যাত্রীদের ওপর নজরদারি চালাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ ।
পচ্শিমবঙ্গের বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাও করে রেখেছে ছাত্ররা। তিনজন ছাত্রের উপর থেকে শাস্তি না উঠলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের ভিআইপি-দের জন্য ১০ আসনের বিমান ভাড়া করছে রাজ্য সরকার। ভাড়া লাগবে মাসে অন্তত দুই কোটি ২৫ লাখ টাকা।
ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা নিয়ে নয়টি এফআইআর সিবিআইয়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই তদন্ত করছে