পশ্চিমবঙ্গে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্ণন্ত স্কুল খুলছে ৩রা ফেব্রুয়ারি। সেদিনই খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা ঘোষণা করেন।
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে করোনার বিধিনিষেধের মেয়াদ ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে ।শনিবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। পরিস্থিতি মোকাবিলায় একদিকে যেমন কড়া প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে, তেমনই এবার দুঃস্থ করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পাঠানোর ব্যবস্থাও করছে রাজ্য সরকার। এবার কোভিড রোগীদের জন্য রান্না করা খাবার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল সরকার। রবিবার বাংলার গর্ব মমতা টুইটারে হ্যান্ডেল থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে ওমিক্রন ও করোনা বাড়ার প্রেক্ষিতে আংশিক লকডাউন চালু হচ্ছে সোমবার থেকে। রাজ্যের সমস্ত স্কুল - কলেজ - বিশ্ববিদ্যালয় পুনরায় নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
নতুন বছরে করোনার তৃতীয় ঢেউয়ের মুখে ভারতের পশ্চিমবঙ্গ৷ এরইমধ্যে বিধি ভেঙে বর্ষবরণে মেতে উঠেছে বাঙালি৷ অথচ কোভিড সংক্রমণ দৈনিক ৩৫ হাজার ছুঁতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের৷
ভারতে ধর্মীয় মেরুকরণের কথা নিয়ে চলছে বিস্তর, অনেকে বলছেন বিশেষত রাজনৈতিক দলগুলোর প্রচ্ছন্ন উদ্দীপনায় তা মাথা চাড়া দিচ্ছে।
সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল তিনজনের দেহ। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকায়।
ভারতের ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ও কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ তিন দিন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বাংলাদেশ দীর্ঘ দিন ধরে অভিযোগ করছিল। এবার পশ্চিমবঙ্গের বিধানসভাতেও একই অভিযোগ উঠে এলো। বিএসএফ-এর এখতিয়ার বাড়ানোর প্রশ্নে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা এবং বিধায়ক তাপস রায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে বিএসএফ-এর বিরুদ্ধে সীমান্তহত্যা, গুম, অপহরণের অভিযোগ তুললেন। যা নিয়ে বুধবারও উত্তপ্ত বিধানসভা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন।