ইরান থেকে তুরস্কে গ্যাস রফতানির পরিমাণ বাড়ানোর জন্য দু’দেশের মধ্যে একটি নতুন পাইপলাইন স্থাপনের ব্যাপারে আলোচনা করেছে তেহরান ও আঙ্কারা। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’ এ খবর জানিয়ে বলেছে, পাইপলাইন স্থাপনের ব্যাপারে আঙ্কারায় দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পাইপলাইন
বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে যে প্রধান দুটো পাইপলাইনের সাহায্যে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয় তাতে ছিদ্র হওয়ার ঘটনাকে ইউরোপীয় ইউনিয়ন নাশকতা বলে উল্লেখ করেছে। তবে এজন্য তারা রাশিয়াকে দায়ী করে নি।
ইউক্রেনে হামলার চতুর্থ দিনে দেশটির শহর খারকিভে একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত টিএপিআই গ্যাস সরবরাহের পাইপলাইন প্রকল্পে আফগানিস্তানের অংশের কাজ শিগগিরই আবার শুরু হচ্ছে।