ডেঙ্গু থেকে সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।ডেঙ্গুতে আক্রান্ত হবার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফিজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। অবশেষে সেই শঙ্কা দূর হলো। আজ থেকে অনুশীলনে ফিরছেন তিনি।
- মমতার দল ছাড়ার ঘোষণা দিলেন আরও এক ঘনিষ্ঠ সহযোগী
- * * * *
- শিশুদের সাথে যৌন নির্যাতন করা ডে কেয়ার কর্মীর পরিচয় প্রকাশ করল অস্ট্রেলিয়া
- * * * *
- জেনে নিন কলা দিয়ে সুস্বাদু বড়া পিঠা তৈরির রেসিপি
- * * * *
- প্রযুক্তির অপব্যবহারে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- নিবন্ধনকৃত গণমাধ্যমসমূহকে নীতিমালা মেনে চলার আহ্বান
- * * * *
পাকিস্তান
মাত্র এক ঘন্টায় শেষ হয়ে গেল আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট।
রোববার থেকে শুরু হয়েছিলো বিশ্বকাপের টিকেট বিক্রি। বিক্রি শুরুর এক ঘন্টার মধ্যেই ভারত-পাকিস্তানের ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে।
আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বিরাট কোহলিকে টেক্কা দিলেন বাবর আজম। টি-টোয়েন্টি ফরম্যাটে ষষ্ঠ শতরান করে ফেললেন তিনি। বৃহস্পতিবার জাতীয় টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে নর্দানের বিরুদ্ধে শতরান করেন।
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় তাকে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান দলে পরিবর্তন আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-তথ্যমন্ত্রী জাবিহউল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন।
সম্প্রতি নিউজিল্যান্ড এবং এর পর ইংল্যান্ড ক্রিকেট দল তাদের সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ক্ষোভকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান।
আগামী অক্টোবরে নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দল। এই সিদ্বান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), সফর বাতিলে যুক্তরাজ্য সরকারের কোন চাপ বা হাত ছিলো না বলে জানালেন পাকিস্তানে থাকা ইংল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান টার্নার।
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েও নিরাপত্তা শঙ্কায় সিরিজ শুরুর আগ মুর্হূতে সফর বাতিল করতে হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। তিনি জানান, এটি ঐতিহাসিক সিরিজ ছিলো। তবে এটি খেলতে না পারাটা হতাশার।
একের পর এক বিভিন্ন দেশের সফর বাতিলের পর পাকিস্তানের ক্রিকেট যখন সংকটের মুখে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়ে যোগাযোগ করেছিল বাংলাদেশের সঙ্গে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মূহুর্তে পাকিস্তানে কোন ক্রিকেট দল পাঠানোর পরিকল্পনা তাদের নেই।