সারা দেশে ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল আটটায় শুরু হওয়া এই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ ভোটের মাঠে রয়েছেন দেশি-বিদেশি পর্যবেক্ষণকরা।
পার্লামেন্ট
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে ‘রং বোমা’ হামলার ঘটনায় হট্টগোল ও উদ্ধত আচরণের অভিযোগে নজিরবিহীন এক পদক্ষেপে আরও ৭৯ এমপিকে বরখাস্ত করা হয়েছে। সোমবার দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভা থেকে তাদের বরখাস্ত করা হয়।
সংক্রমিত রক্ত বিষয়ক কেলেঙ্কারি ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো পরাজিত হলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ১৯৭০-এর দশকের শেষের দিকে এবং ১৯৮০-এর দশকের শুরুর দিকে প্রায় ৪৮০০ মানুষের রক্তে জমাট বাঁধার সমস্যা দেখা দেয়।
ব্রাজিলের পার্লামেন্টে গাজা যুদ্ধ সংক্রান্ত একটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইসরাইলপন্থী ও ফিলিস্তিনিপন্থী দুই সংসদ সদস্যের মাঝে বিতর্ক শুরু হলে ইসরাইলপন্থীকে বহিষ্কার করে দেয়া হয়েছে।
ইউরোপিয়ান পার্লামেন্টে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে রেজুলেশন গ্রহণ করায় চরম হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।
পাকিস্তানের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে গেছে, তবে সংসদ ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনটি সম্ভবত বিলম্বিত হতে যাচ্ছে।
পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আরিফ আলভি বুধবার মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেন। এখন কেয়ারটেকার সরকার গঠনের প্রস্তুতি চলবে। আগামী ৯০ দিনের মধ্যে পাকিস্তানে নতুন পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে।
পোল্যান্ডের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এই তথ্য জানিয়েছেন।
থাইল্যান্ডের সংস্কারবাদী নেতা পিটা লিমজারাটকে সেদেশের পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তার দেশটির প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা এখন "প্রায় শেষ হয়ে গেছে" বলেই মনে করা হচ্ছে।
পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের দুই অংশীদার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আগামী ৮ আগস্ট দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।