বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এবারের পাসের হার শতকরা ৯৯.৯৮ শতাংশ।
পাসের হার
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে। এবার সিলেট বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯। যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৭৭ শতাংশ বেশি।
কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৪ সালে ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিগত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বরাবরের মতো এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছেন।
টি আই তারেক (যশোর): উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যশোর শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৬৪.২৯ শতাংশ। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার মঙ্গলবার বেলা ১১টায় তার সভাকক্ষে এ ফলাফল ঘোষনা করেন।
বরিশাল শিক্ষাবোর্ডে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় এ বছর মোট ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। যার মধ্যে ৫৪ হাজার ৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। এ বছর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৭৫ শতাংশ। সে হিসাবে এ বছর পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।মঙ্গলবার সকালে রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানান।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড়ে পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।