বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারি বর্ষণে কক্সবাজারে দুর্যোগ পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
পাহাড়ধস
দেশজুড়ে আবারও ঝড়বৃষ্টির তীব্রতা বাড়ার ইঙ্গিত মিলেছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
টানা বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের একাধিক স্থানে পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে
কয়েকদিন ধরে পার্বত্য জেলা খাগড়াছড়িতে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে জেলার প্রধান নদ-নদী, ছড়া ও খালের পানি।
খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
কক্সবাজারের সদর উপজেলায় পাহাড়ধসে এক দম্পতি মারা গেছেন।শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলা পুলিশ লাইনের বাদশা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিতে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডে ইসলামপুরের চামেলিবাগে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন।সোমবার (১০ জুন) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নে পাহাড়ধসে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টানা সাতদিন ভারী বর্ষণে বান্দরবানে বিভিন্ন এলাকায় পাড়ারধসের ঘটনায় চারজন নিহত ও দুজন নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (১০ আগস্ট) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি, বরকল, বাঘাইছড়ি ও জুরাছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে জেলার ১০ উপজেলায় ৩৭১টি ক্ষুদ্র ও মাঝারি ধরনের পাহাড়ধসের ঘটনা ঘটেছে।