নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
পিস্তল
নারায়ণগঞ্জের বন্দরে বুকে পিস্তল ঠেকিয়ে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে বন্দরের লক্ষণখোলার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন গণি বেকারি নির্ভানা আবাসিক এলাকা থেকে মো. শহিদ (৪৫) নামে এক রোহিঙ্গাকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ খুরশেদ খাঁ (৩৭) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘর্ষ চলাকালে পিস্তল উঁচিয়ে গুলি করা মাইনুল ইসলাম জিয়াকে (২৫) অস্ত্রসহ আটক করেছে র্যাব-১১।
বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও তিনটি দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় র্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজাগুলি ও ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম মো. তুহিন হোসেন (৩২)। সে খুলনা জেলার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনি এলাকার মো. বাছের মোল্লার ছেলে।
গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মামুন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-ওয়ারী বিভাগ।
রাজধানীর গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী বিভাগ।