রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত চার শিশুকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
পিস্তল
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় উভয় পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খুলনার লবণচরা থানার ইসলামপাড়া এলাকা থেকে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে এক চিহ্নিত মাদক কারবারির বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ছুরি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মো. আনন্দ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
আঙ্কারা শীর্ষ সম্মেলন শেষে ন্যাটো জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বুলেটসহ রিভলবার উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় সংঘর্ষের সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আবু হানিফ অপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পাকিস্তানের তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (১৮ জুন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে অভিযান গতকাল বুধবার বিকালে অস্ত্রটি উদ্ধার করা হয়।