রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ ৩টি মামলার ওয়ারেন্ট প্রাপ্ত ১০ জন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (২২ আগস্ট) রাতে পুঠিয়া নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশে
চট্টগ্রামের মিরসরাই গরু চুরির মূল হোতা আবুল বশর (৬০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। বশর উপজেলার মিঠানালা ইউনিয়নের বানাতলী গ্রামের মৃত সিদ্দিক আহম্মেদের ছেলে।
রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
কুষ্টিয়ার দৌলতপুর থানার বৈরাগীরচর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪ লক্ষ নকল ব্যান্ডরোল যুক্ত আজিক বিড়ি, বিপুল পরিমান জালব্যান্ডরোল, বিড়ির ঠোস ও বিড়ি তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের ১৯ জন অতিরিক্ত ও ৯ জন সহকারী পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জানানো হয়।
হয়রত মুহাম্মদ (সা.) ও পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তিকারী আসাদুজ্জামান আসাদ নুরকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালিয়েছেন আমতলী থানা পুলিশ। কিন্তু আসাদ নুর পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের অভিযানে ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন গ্রামের পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে।
বাংলাদেশ পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার পদমর্যাদার (এএসপি) ৯৭ কর্মকর্তাকে একযোগে দেশের স্থানে বদলি করা হয়েছে।
মিসরের সিনাই উপদ্বীপে অত্যন্ত সুরক্ষিত জাতীয় নিরাপত্তা সদরদপ্তরে গোলাগুলিতে পুলিশের চার সদস্য নিহত হয়েছে। সেখানে দায়িত্বরত নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের গাড়িসহ বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামলী শিশু পার্কের সামনে ১টি বাস, ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।