চলতি বছরে গোপালগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫৬টি জলাশয়ে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের ১০ টন ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এরমধ্যে ৮ টন ৯০০ কেজি রুই জাতীয় মাছের পোনা ও ১ টন ১৩৩ কেজি দেশীয় প্রজাতির শিং মাছের পোনা অবমুক্ত করা হয়।
শিরোনাম
পোনা অবমুক্ত
গাজীপুরের কালীগঞ্জে বেলাই বিলের মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নলি ব্রীজ সংলগ্ন বেলাই বিলে ১৬৩ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষে তাঁর সরকারি বাসভবন বঙ্গভবনের পদ্মপুকুরে আজ ৫২৯০ টি মাছের পোনা অবমুক্ত করেছেন।