উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য আবারো সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার থেকে শিক্ষার্থীদের ফরম পূরণে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দেয়া হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। এসএমএস পাওয়া শিক্ষার্থীরা আগামী ২ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবেন।
ফরম পূরণ
কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে।
এইচএসসি ও আলিম পরীক্ষা ফরম পূরণের সময় শেষ হবে আজ। মঙ্গলবার পর্যন্ত ফরম পূরণ করে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দেয়া হয়েছে। আর শিক্ষার্থীরা ৪ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন। ঢাকা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড এ–সংক্রান্ত আলাদা নোটিশ জারি করেছে।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে। রোববার নতুন এক ‘জরুরি বিজ্ঞপ্তি’তে এ নির্দেশনা দেয়া হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুন থেকে ফরম পূরণ শুরু হবে। আর শেষ হবে ৭ জুলাই। ফরম পূরণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করবে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ কার্যক্রম পরিচালিত হবে।
করোনা ভাইরাসের কারণে নির্বাচনী পরীক্ষা ছাড়াই এবার ফরম পূরণের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। আগামী ১ এপ্রিল থেকে ২০২১ সালের এসএসসির ফরম পূরণ শুরু হবে।