এম মাহফুজ আলম( পাবনা): ফেরি স্বল্পতার কারনে যমুনা নদী পার হতে বুধবার পাবনার কাজিরহাট ফেরি ঘাটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে করে কাজিরহাট-আরিচা রুটে চরম ভোগান্তিতে পড়েছেন চার শতাধিক ট্রাকের অন্তত: নয়শ’ শ্রমিক।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
ফেরি
ঘন কুয়াশার কারণে সকল ধরণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার কারণে সকল ধরণের দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল চার ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আবার চলাচল শুরু হয়েছে। এর আগে ভোর সোয়া ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে বুধবার দিনগত রাত সোয়া ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে আটকা পড়েছে শতশত যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে শত শত যাত্রীরা।
পাবনা প্রতিনিধি:দু’টি ট্রাক ফেরিতে ওঠার সময় উল্টে পড়ায় ফেরি চলাচল বন্ধ থাকর নয় ঘণ্টা পর কাজিরহাট-আরিচা রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পাবনার কাজিরহাট ফেরি টার্মিনালের পন্টুনে দু’টি ট্রাক উল্টে কাজিরহাট-আরিচা রুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হওয়ায় প্রায় তিন শতাধিক মালামাল বোঝাই ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।
পাবনা প্রতিনিধি:নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনা তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ফেরি দুর্ঘটনার বিষয়ে সার্বিক ফেরি ব্যবস্থাপনার দিকটি অনুসন্ধান ও ফেরি সেবার মানউন্নয়নের বিষয়ও দিক নির্দেশনা দিতে তদন্ত কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ১৯টি গাড়ি নিয়ে ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পানির প্রবাহ বেড়ে যাওয়ায় মাওয়া চ্যানেলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই স্রোত না কমা পর্যন্ত মাওয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।