পশ্চিম বগুড়ার সন্ত্রাসী কালাম বাহিনীর প্রধান আবুল কালাম ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। যৌথবাহিনীর অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- তালুচ গ্রামের কালাম বাহিনীর প্রধান আবুল কালাম (৩৮), আব্দুর রহিম (৩৫), ইয়াছিন (৪০) ও বাবলু ওরফে বাবু (৩৬)।
বগুড়ায়
আমদানি এবং ফলন বেড়ে যাওয়ায় বগুড়ার বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। ১৫ দিন আগে সবজি বেশি দামে বিক্রি হলেও এখন তা কেজি প্রতি দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা। ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।
বগুড়ায় চাঞ্চল্যকর রানা পাইকাড় হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে নন্দীগ্রাম উপজেলার দেওগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়ার ধুনটে পাঁচ বোতল ফেন্সিডিলসহ বুলটন খন্দকার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন মাদক সেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার রাতে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
বগুড়ায় গত দুইদিন হলে ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে জবুথবু জনজীবন। গত সোমবার বগুড়া জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। এছাড়া দিনভর কোথাও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল দিনের পুরো সময়। মঙ্গলবার সকালে সূর্যের দেখা না মিললেও দুপুরে হালকা রোদ দেখা গেছে।
বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম ইজতেমা ময়দানে জুম্মার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। আজ শুক্রবার সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯তম ইজতেমার জুম্মার নামাজের ঈমামতি করেন আরব জামাতের মুরব্বি মাওলানা শাহাব উদ্দিন সাহেব।
৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরগুনা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলায় মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া সাদ বিন আজিজারকে জামিন দিয়েছেন আদালত।
বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুর (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকায় নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার অবনতি হলে পথিমধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।