গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
বঙ্গবন্ধ
ইবি প্রতিনিধি : বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে অংশ নিয়ে সফল সূচনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) আসরের প্রথম দিনে মেয়েদের ১৫ কিলোমিটার ম্যারাথন ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারত ও বাংলাদেশের একজন আইকনিক হিসেবে বর্ণনা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু স্বদেশে ফেরার পর দেশকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন বঙ্গবন্ধু তা করে গেছেন। জাতির পিতা হিসেবে যা যা করার তিনি তার সবকিছুই করে গেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারের পথ রুদ্ধ করা ছিলো সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালনের অংশ হিসেবে মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল মেক্সিকো সংসদ ভবনের নিম্নকক্ষে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশিপ দলের উপস্থিতিতে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বইটির ল্যাটিন-আমেরিকান সংস্করণ উন্মোচন করে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন তা প্রমাণের জন্য রকেট সায়েন্স লাগে না। তার কর্মকান্ডই প্রমাণ করে তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, মারা না গেলে জিয়াউর রহমান এই মামলার আসামি হতেন।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধু অত্যন্ত সাহসী নেতা ছিলেন। ছোট বেলা থেকেই মানবিক, দরদী, প্রখর মেধাবী এবং অত্যন্ত প্রতিবাদী নেতা ছিলেন। শৈশব থেকেই এমন সবধরনের গুণের অধিকারী ব্যতিক্রমী নেতা ছিলেন বঙ্গবন্ধু।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তিতে আরো বেশি দক্ষ হওয়ার জন্য সকল শিক্ষার্থীদের পরামর্শ দেন।
রাজধানীর গুলশান ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জীবন ও সমাজ গড়ার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।