বজ্রপাতে দিনাজপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে মৃতরা হলেন- নুর আলম (২১)। তিনি চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের জমীর আলী ছেলে। অপরজন কুদ্দুস (২২)। তিনি পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
- আরএফএল গ্রুপে নিয়োগ, ঢাকায় কাজের সুযোগ
- * * * *
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন
- * * * *
- তরুণ ফুটবলারদের নিয়ে ধৈর্য ধরতে বললেন স্কালোনি
- * * * *
- ৭ দেশের ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- * * * *
- কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড
- * * * *
বজ্রপাতে
ঝড়ো-বৃষ্টির মাঝে নিজ বাড়ির উঠোনে ঝরে পড়া আম কুড়াতে গিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে আয়েশা সিদ্দিকা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে সারোয়ার আলম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গুরই ইউনিয়নের ছেত্রা গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদরাসা রোডের দেলোয়ারের লাকড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কৃষক ওই এলাকার মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।
কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে একদিনে দেশের ১২ জেলায় প্রাণ হারিয়েছেন ২০ জন। মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে রাত পর্যন্ত বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বিকাল ৫টা সময় কোদালপুর রশিদ সরদারের কান্দি বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।