বন্ধ

পুরোপুরি বন্ধ গাজার বৃহত্তম ২ হাসপাতাল

পুরোপুরি বন্ধ গাজার বৃহত্তম ২ হাসপাতাল

জ্বালানির অভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেছে গাজার বৃহত্তম দু’টি হাসপাতাল আল শিফা ও আল কুদস। গতকাল বিমান হামলা চালিয়ে হাসপাতালটির হৃদরোগ বিভাগ গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় তিনজন নার্স নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ

জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় শুনানি ১৯ নভেম্বর

জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় শুনানি ১৯ নভেম্বর

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আনা আবেদনের শুনানির দিন পিছিয়ে ১৯ নভেন্বর ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কালীপূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর

কালীপূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামাপূজা ‍উপলক্ষে দুইদিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। এসময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকায় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

কালীপূজায় ২দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

কালীপূজায় ২দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

কালীপূজায় দুদিন বন্ধ থাকছে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। ১২ ও ১৩ নভেম্বর কালীপূজায় ২দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। 

১৩ দিনে বঙ্গবন্ধু টানেলে যত টাকা টোল আদায়

১৩ দিনে বঙ্গবন্ধু টানেলে যত টাকা টোল আদায়

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৩ দিনে চলাচল করেছে ৮৯ হাজার ৩২৮টি যানবাহন। এসব যানবাহনের কাছ থেকে টানেল ব্যবহারের বিপরীতে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৫ লাখ ৮২ হাজার টাকা।

জবি উপাচার্যের মৃত্যুতে তিনদিনের শোক, বন্ধ ক্লাস-পরীক্ষা

জবি উপাচার্যের মৃত্যুতে তিনদিনের শোক, বন্ধ ক্লাস-পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রসাশন। 

আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ শতাধিক কারখানা

আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ শতাধিক কারখানা

মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মুজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখ্যান করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অন্তত শতাধিক পেশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

পাকিস্তানে বিষাক্ত ধোঁয়াশা, ৩ শহরের কার্যক্রম বন্ধ

পাকিস্তানে বিষাক্ত ধোঁয়াশা, ৩ শহরের কার্যক্রম বন্ধ

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিষাক্ত ধোঁয়াশায় হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। এতে লাহোরসহ তিনটি শহরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।