ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. জুয়েল (৩৪) নামে এক হাজতি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।
বরখাস্ত
ঘুষ ও দুর্নীতির অভিযোগে অতিরিক্ত কর কমিশনারসহ তিন আয়কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অসদাচরণের জন্য বরখাস্ত হলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার জায়গায় অন্তর্বর্তীকালীণ কোচ হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ও কোচ ফিল সিমন্স।
রাজধানীর কারওয়ান বাজারে তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির চারজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ব্রাজিলের মানবাধিকার বিষয়ক মন্ত্রী সিলভিও আলমেইদাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।
চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করায় দিনাজপুরে ১৭ আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শীর্ষ পর্যায়ের আট কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও পাঁচজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রয়েছেন; আর বাকি দুজন ব্যাংকের দুটি বিভাগের প্রধান।
কোটা আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ডিএমপির শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রশাসনিক কারণে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ।