বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। রোববার (১৩ আগস্ট) গুচ্ছ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বেরোবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বর
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ইতোমধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৫৫৯ ইনিংসে ব্যাট করে ৭৬টি সেঞ্চুরি করেছেন। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন কোহলি।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যানবাহন চলাচলের জন্য আগামী ২ সেপ্টেম্বর খুলে দেয়া হবে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সুধী সমাবেশের আয়োজন করবে।
আগামী ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’(মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, “স্মরণকালের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চন্দনাইশের দুর্গম পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়ন। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ণ। রাস্তাঘাট, সবজি ক্ষেত সবকিছু তছনছ হয়ে গেছে।
বরিশাল মেট্রোপলিটনের চাঁদপাশা আরজিকালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ সোহরাব খলিফা (৪৭) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের প্রায় সব গভর্নরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইউক্রেন সেনাবাহিনীর ৩০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঘুষ গ্রহণ, মানবপাচার, অস্ত্র ও ত্রাণ সহায়তার সামগ্রী চোরাই পথে বিক্রি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।
দেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের চিনে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জনগণই এসব সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেবে।
২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রাচ্যপরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে প্রাচ্যসংঘ।