আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। পহেলা বৈশাখ উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। দিনটি হবে সরকারি ছুটির দিন।
বর
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা এলাকায় দুই বংশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন নিখোঁজসহ আরও আহতের প্রাথমিক খবর পাওয়া গেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল সোমবার দিবাগত রাত একটায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসের কবলে পড়ে অন্তত চার পর্বতারোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত নয়জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মন্ট ব্ল্যাংক অঞ্চলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সীমান্তের পৃথক দুটি স্থান থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার এবং ৪ কেজি ৯৮৫ গ্রাম রুপার গহনা জব্দ করেছে বিজিবি।
জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় দেশে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তি। আধুনিক এ প্রযুক্তির মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মাত্র ৩০ মিনিটেই মেডিক্যাল বর্জ্যকে সাধারণ বর্জ্যে পরিণত করা সম্ভব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা সেবা বিভাগের ০৫টি পদে ২৯ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ জাতীয় সংসদ পঞ্চাশ বছর পূর্ণ করল আজ ৭ এপ্রিল। স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ঢাকার তেজগাঁওস্থ তৎকালীন জাতীয় সংসদ ভবনে। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার শুরু হয়েছে বিশেষ অধিবেশন।
দীর্ঘ ১৩ বছর স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে সবার মধ্যমণি হয়ে ছিলেন। খেলা ছাড়ার পর কোচ হিসেবেও দেখা গিয়েছিল তাকে। তবে সেই দফায় ক্লাবটিকে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি তিনি। বলছি, ইংল্যান্ড ও চেলসির ফুটবল ইতিহাসে অন্যতম সেরা তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কথা।
রোজা রাখার নিয়তে শেষ রাতে আহার করার নাম সেহরি। ‘সেহরি’ সুন্নত এবং শেষ নবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)-এর উম্মতের জন্য তা আল্লাহতায়ালার বিরাট অনুদানবিশেষ। পূর্বের নবিদের (আ.) উম্মতদের জন্য সেহরি খাওয়ার বিধান ছিল না।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীর আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত পারুল বেগম (৫০) ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।