বর

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে কভার্ডভ্যান-মোটর সাইকেল ও পিকাপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

ছিনতাইয়ের প্রতিবাদে রংপুর পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছিনতাইয়ের প্রতিবাদে রংপুর পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রংপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক শিক্ষার্থীকে মারপিট ও ছিনতাইয়ের প্রতিবাদে প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রাত ৮টায় রাস্তা অবরোধ করে ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

রোজা মুমিনের জন্য ঢালস্বরূপ

রোজা মুমিনের জন্য ঢালস্বরূপ

হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ বলেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমিই এর প্রতিদান দেব। রোজা ঢালস্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। যার কবজায় মুহাম্মদের প্রাণ, তাঁর শপথ! রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকের গন্ধের চাইতেও সুগন্ধি। রোজাদারের জন্য আছে দুটি খুশি—যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে, সে খুশি হয় এবং যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। (সহিহ বুখারি, হাদিস : ১৯০৪)

ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

সাংবাদিক শামসের বিরুদ্ধে আরো মামলা হচ্ছে বলে শুনেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক শামসের বিরুদ্ধে আরো মামলা হচ্ছে বলে শুনেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, গত ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ছেড়ে দেয়।

কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বিশ্বজুড়ে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী এবং ডলারের দর বৃদ্ধি পাওয়ায় মূল্যবান এ ধাতুটির দাম কমেছে।

মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্তের বিষয়ে রুলের রায় পেছাল

মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্তের বিষয়ে রুলের রায় পেছাল

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুলের রায়ের দিন পিছিয়ে আগামী মঙ্গলবার ধার্য করেছেন হাইকোর্ট।

নূরে আলম সিদ্দিকীর অবদান পরবর্তী প্রজন্ম শ্রদ্ধাভরে স্মরণ করবে : প্রধানমন্ত্রী

নূরে আলম সিদ্দিকীর অবদান পরবর্তী প্রজন্ম শ্রদ্ধাভরে স্মরণ করবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার অন্যতম সংগঠক, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।