বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ৮০০ কিলোমিটারের বেশি দূরে থাকলেও এর অগ্রবর্তী অংশের প্রভাব পড়েছে বাংলাদেশে । ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের বিভিন্ন জায়াগায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় সতর্কসংকেত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে সারা বিশ্বের কাছে দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে ।
বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দাপট দেখালেন পাকিস্তানের দুই ব্যাটার আজহার আলি ও অধিনায়ক বাবর আজম। এতে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।
ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে পাকিস্তানের দুই ওপেনারকে ফেরালেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তার পরে আরে কোন উইকেট পড়েনি সফরকারী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও আজহার কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে স্বাগতিক বোলারদের বিপক্ষে। পাকিস্তানের সংগ্রহ ১৪০ রান। আজহার ২৭ ও বাবর ৪৯ রানে অপরাজিত।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান।
দুই ম্যাচ টেস্ট সিরিজের ২য় ম্যাচ আজ সকাল ১০ টায় শুরু হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ বাঁচাতে হলে এই টেস্টে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈচিত্র্যময় এলাকায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার মার্কিন কোম্পানিগুলোর কাছে তিনি এ আহ্বান জানান। কারণ দেখিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রচুর সুযোগ দিচ্ছে।তিনি বলেন, এখানে বিনিয়োগের মাধ্যমে অর্থোপার্জনের সুযোগ রয়েছে, বাংলাদেশে বিনিয়োগ করতে আপনাদের স্বাগত জানাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা দেশের আইন আদালতের কোন তোয়াক্কা করেন না। এটা তাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে।
আগামী ৭২ ঘন্টা বা তিন দিনের শেষের দিকে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ৫জি যুগে প্রবেশ করবে।আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশে ৫জি প্রযুক্তির সেবা পরীক্ষামূলকভাবে শুভ উদ্বোধন করবেন।